মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

কোস্ট গার্ডের অভিযানে,কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

মাসুম হাওলাদার: / ১১
আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলি সংলগ্ন এলাকায় আজ (২ নভেম্বর) ২০২৬ রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এসময়, মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবা ও সিএনজির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর