মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

যশোরে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬

মাসুম হাওলাদা: / ৯
আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৯০ বোতল উইনকেরেক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার, (২ নভেম্বর ) সকাল ৯ টার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে নীল রংয়ের একটি ইজিবাইক তল্লাশি করে ৯০ বোতল উইনকেরেক্সসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ হানিফ (২৯), পিতা গিয়াস উদ্দিন, সাং: সোনাইডাঙ্গা, মোঃ কামরুজ্জামান খোকা, (৪৭), পিতা মোঃ তুজাম্মেল মন্ডল, সাং: উত্তরপাড়া, জলুলী, উভয় থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ

এসআরবি-৬, জানান ,উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর