রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

তেল মজুদ,কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি: / ৬৭ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬


অবৈধ জ্বালানি তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পাচার প্রতিরোধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে কতিপয় অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুত করতে না পারে, সে লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড । এরই ধারাবাহিকতায় (৯ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা, নৌবাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা এলাকায় একটি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে রিজার্ভ ফুয়েল ট্যাক, ফুয়েল মজুদের রেজিস্টার, ফুয়েল খরচে রেজিস্টার সহ ফিলিং স্টেশনের লাইসেন্স এর হালনাগাদ তথ্য যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই করা হয়।

জ্বালানি তেল পাচার, অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট রোধ ও জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরনের মাধ্যমে বাজার স্থিতিশীলতা রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে কোস্ট গার্ড।


এই বিভাগের আরও খবর