শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই : হুইপ বকুল

উত্তাল ডেস্ক: / ৬ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার আহŸান জানিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি মনে করেন, একটি সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডের কোনো বিকল্প হতে পারে না।”
শুক্রবার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হুইপ বকুল বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “মাদককে না বলে শিক্ষার্থীদের হাতে কলম তুলে নিতে হবে।” তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে থেকে শিক্ষার আলোয় জীবন গড়ার আহŸান জানান তিনি।”খুলনা-৩ নির্বাচনী এলাকার সীমাবদ্ধতা ও সম্ভাবনা তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, এই অঞ্চলের একটি বড় অংশ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের জীবনমান উন্নয়নে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি প্রতিশ্র“তি দেন। বিশেষ করে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় দল-মত নির্বিশেষে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোঃ সাদী, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাবিব বিশ্বাস এবং বিপ্লবুর রহমান কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে হুইপ বকুল বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।”
এর আগে দিনের শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-এর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত। স্বাগত বক্তব্য প্রদান করেন বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা মুক্তিযোদ্ধা শিল্পাঞ্চল কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক খুলনা টাইমস-এর বার্তা সম্পাদক এসএম নুর হাসান জনি। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তণ ও বর্তমান শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।#sm


এই বিভাগের আরও খবর