সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: / ৩৬ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ রনি মাহমুদ (৩৫) ও আলমগীর হোসেন (৩৮) নামে দুজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শনিবার (৪ জুলাই) রাত ১০ টার দিকে যশোর শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রাইভেট কারে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”গ্রেপ্তারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ ও শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভিন আক্তার জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি আভিযানিক দল শনিবার রাত ১০ টার দিকে শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ মাদক কারবারী রনি মাহমুদ ও আলমগীর হোসেন কে গ্রেপ্তার করা হয়।

এসময় আসামিদের ব্যবহৃত প্রাইভেটকারের Toyota ব্রান্ডের X COROLLA মডেলের প্রাইভেট কারের মধ্যে গাড়ীর ড্যাস বোর্ড কেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেব উদ্ধার করা হয়। তিনি আরো জানান মাদক উদ্বারের ঘটনা উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।গ্রেপ্তারকৃত মাদক কারবারী রনি মাহমুদ ও আলমগীর হোসেন কে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।#SM


এই বিভাগের আরও খবর