বাগেরহাটের ফকিরহাটে ইয়াবাসহ
দুই মাদক বিক্রেতা গ্রেফতার।
বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুইজন অবৈধ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হলো উপজেলার আট্রাটি এলাকার সরদার আরিফ উজ্জামান (৪৭) এবং সাইফুল ইসলাম হিরক (৩৫)। বৃহস্পতিবার রাতে ফকিরহাট ্উপজেলার আট্টাকি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বাগেরহাট ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ফকিরহাটের আট্টকী বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে উক্ত দুজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে শুক্রবার সকালে জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।#az