সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

কোস্ট গার্ডের অভিযান;টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক: / ১১৭
আপডেট সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক।

শুক্রবার ৩১ জুলাই ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় গত (৩০ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৪ শত ৪৬ টাকা ও ৪ টি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর