সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

মাছের ঘের থেকেকর্মচারীর মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: / ১০১
আপডেট সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬



বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি মৎস্য ঘেরে থেকে আইয়ুব আলী খান (৬১) নামে একজন ঘের কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আইয়ুব আলী খান বরিশাল বাকেরগঞ্জের ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। সে মূলঘর গ্রামের জনৈক বাচ্চু মোল্লার ঘেরের কর্মচারী ছিলেন। পুলিশ জানায়, রবিবার (৯ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার মূলঘর এলাকায় বাচ্চু মোল্লার মৎস্য ঘেরে কর্মচারী আইয়ুব আলী খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিকেলে জানান, ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করছেন ওই ব্যক্তি অসুস্থ হয়ে ঘেরে পড়ে মারা গেছেন। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় প্রথামিকভাবে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ‍#az


এই বিভাগের আরও খবর