নাগরিকদের স্বাস্থ্যসেবা, সুপেয় পানির সুবিধা, মানব সম্পদ উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, এলাকার পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যাবস্থাপনা কার্যক্রম আরো গতিশীল করতে বাগেরহাটের রামপাল সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা আজ ১৭ আগস্ট সোমবার সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে উই ক্যান এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা নাগরিক প্রকল্পের আওতায় এই বাজেট পর্যালোচনা সভা আয়োজন করে।
রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সহ সভাপতি ছবি রানী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বাজেট পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো:নাসির উদ্দিন হাওলাদার। স্বেচ্ছাসেবক কবির আকবর পিন্টু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য যথাক্রমে আ: ছালাম, শেখ মো:সাইফুল্লাহ, মো:জিয়াউর রহমান, উজ্জ্বল মজুমদার, রোজিনা ইয়াসমিন ও দিপ্তী রানী হালদার। অনুষ্ঠানটি সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও নির্মাণ এর নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
বক্তব্য দেন রামপাল উপজেলা নাগরিক ফোরাম কার্যনির্বাহী সম্পাদক মো: মোজাফফর হোসেন, সদস্য সাবেরা সুলতানা তুলি, সদর ইউনিয়ন নাগরিক ফোরাম সদস্য মো:তরিকুল ইসলাম ও সুরাইয়া খাতুন। বক্তারা বলেন, সদর ইউনিয়ন একটি দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনপদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় লবনাক্ততা, ফসলহীনতা, নদীভরাট, সুপেয় পানির সংকট প্রবলভাবে দৃশ্যমান। অপুষ্টি ও পানিবাহিত বিভিন্ন রোগের কারণে এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা বেশী।
ইউপি চেয়ারম্যান মো:নাসির উদ্দিন হাওলাদার বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষকে সরাসরি সহায়তা করা হচ্ছে। তবে এই সহায়তা খুবি অপ্রতুল চাহিদার তুলনায় খুবি কম। প্রায় তিন থেকে পাঁচ হাজার মানুষের আবেদনের প্রেক্ষিতে বছরে মাত্র ২৯ জনকে বয়স্কভাতা, ৩২জনকে বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা এবং ৩৮ জনকে পঙ্গু ভাতা দেয়ার সুযোগ তৈরী হয়েছে। বেশিরভাগ মানুষ আবেদন করলেও ভাতা পাচ্ছেনা। তিনি বলেন লবনাক্ততা প্রতিরোধে বেড়িবাঁধ নির্মানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী, সুপেয় পানি সংরক্ষনে ট্যংকি বিতরন, পানি শুদ্ধকরন ট্যাবলেট বিতরন, জেলা পরিষদের পুকুর সংস্কার, দুর্যোগ প্রতিরোধ কমিটিকে সক্রিয়করন ও জরুরী ত্রান, আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের আশ্রয়ের ব্যাবস্থা, উদ্যোক্তাদের জন্য সেলাই মেশিনের ব্যাবস্থা করা, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২৫০টি বৃক্ষ রোপন ও সংরক্ষন করা হবে। হাট বাজার ইজারার অর্থের একটি অংশ পেলে এবং জনগন স্বতস্ফুর্তভাবে ট্যাক্স পরিশোধ করলে জনসেবা নিশ্চিত করা সম্ভব। তিনি স্বপ্রেনোদিত হয়ে জনগনকে ট্যাক্স প্রদানের আহবান জানান।