সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

ঝিনাইদহে ৭৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৬

নিজস্ব প্রতিবেদক: / ৫২
আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনুপ্রাণিত হয়ে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় (৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাস টার্মিনাল এর ভেতর মামুন কাউন্টার এর সামনে অপেক্ষমান দুইটি বাসের মধ্য খানে পরিত্যক্ত অবস্থায় একটি সবুজ রংয়ের স্কুলব্যাগ এর ভিতরে তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য হেরোইন উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী মূলে হস্তান্তর করা হয়েছে।

স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর