শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বাগেরহাটে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: / ৫৮
আপডেট সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বাগেরহাটে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

সুর ও সংগ্রামের মেলবন্ধনে চেতনার আলোকবর্তিকায় বিদগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর স্মৃতির স্মরণে ও কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সৃজনশীলতা বিকাশে উদযাপিত হচ্ছে সারা দেশব্যাপী নজরুল বর্ষ এরই ধারাবাহিকতায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দুইদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে সমাপনী দিনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা – ২০২৬ এর পুরস্কার বিতরণ ও শিক্ষার্থী, অভিভাবক ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের নজরুলের জীবন ও আদর্শ ধারণ করে তাদের পথ চলতে উৎসাহিত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সাবিয়া মেহেবুবাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপে মোট ২৭ টি ইভেন্টে বিদ্যালয়ের দুই শিফটের বিভিন্ন শ্রেণীর তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


এই বিভাগের আরও খবর