বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

কচুয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

বাগেরহাট প্রতিনিধি: / ৬৬ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬



বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে দেশের মানুষ তাদের হারানো ন্যায্য অধিকার ফিরে পাবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের শেয়ালকাঠী ফুটবল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ধোপাখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মনজুরুল হক রাহাদ।
ধোপাখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মো. বনি আমিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় জনসভা পরিচালিত হয়।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াত নেতা শেখ কামরুল আলম, অধ্যাপক মুস্তাজাবুল হক, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, কচুয়া থানা আমির মাওলানা রফিকুল ইসলাম,
মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা শহীদুল আলম, শ্রমিক নেতা মাওলানা শাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, দেশ ও সমাজ থেকে দুর্নীতিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। তিনি অভিযোগ করে বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে একটি মহল মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
তিনি আরও বলেন, সকল অপপ্রচার উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। জামায়াতে ইসলামীর হাত ধরেই সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। al


এই বিভাগের আরও খবর