বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধর দাবীতে সমাবেশ 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: / ২২০ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি  সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে নওগাঁ জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টা ব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ইউনূস আলী সভাপতিত্ব বক্তব্য রাখেন মামুনুর রশীদ, আতিকুর রহমান সুমন, আবু সোহাইব প্রমূখ। সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯৮% জনগণ হচ্ছেন মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের অধিকার পূরণ করতে বাধ্য। তাই পবিত্র রমজান মাসে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ রাখাতে হবে এবং শিক্ষার্থীদের রোজা রাখার সুযোগ দিতে হবে।

 বক্তারা আরো বলেন, রমজান মাসে দ্রব্যের দাম বৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এবং অবিলম্বে পবিত্র রমজানে ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণা করতে হবে। নয়ত দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।#


এই বিভাগের আরও খবর