মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: / ৪১
আপডেট সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬


বাগেরহাট প্রতিনিধি।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে মঙ্গলবার জেলা শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত মিছিলটি বাগেরহাট জেলার খানজাহান আলী মাজার এলাকার বাগেরহাট খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মাজার মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ¡াস ও ¯েøাগান। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আরাপ, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের সাবেক আহবায় সরদার জসীমউদ্দীন, সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।#az


এই বিভাগের আরও খবর