বাগেরহাটে জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে আইনশৃঙ্খলা বাহিনী:উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন।
মাদক নিয়ন্ত্রণে পরিবার হলো প্রথম শিক্ষাঙ্গন, পরিবার যদি তার সন্তানদের প্রতি খেয়াল রাখে তবে মাদকাসক্তের হার আরো কমে আসবে’ জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলা সভায়
উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন এসব কথা বলেন তিনি আরো বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা সম্মেলন কক্ষে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার,( ২৭ এপ্রিল) সকালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মোসাঃ আতিয়া খাতুন,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এস,এম, শরীফ খান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলেন মাদক, চাঁদাবাজি, দখলবাজি বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন, স্থানীয় পর্যায়ে অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন, সন্ত্রাসী কর্মকাণ্ড বা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করুন।
এ সময় উপস্থিত থেকে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে,সমাজ থেকে মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান চরবে, শুধু অপরাধীরা সাধারণত সমাজে লুকিয়ে থাকে, সাধারণ মানুষ সক্রিয় না হলে তাদের চিহ্নিত করা কঠিন।এ সময় উপস্থিত ছিলেন,মাসুম হাওলাদার,সভাপতি বাগেরহাট উপজেলা প্রেসক্লা,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,
উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা,জন প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ,সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক নির্মূলে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদক, ইভটিজিং বা স্থানীয় কোন্দল দমনে স্থানীয় মানুষের সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে।#

