বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হতদরিদ্র মাকছুদা বেগমকে লতিফ মাস্টার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেক: / ১৪
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

খুলনা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হতদরিদ্র মাকছুদা বেগমকে লতিফ মাস্টার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা হতদরিদ্র নারী মাকছুদা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’।

​আজ বুধবার (১১ নভেম্বর), খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন মাকছুদা বেগমের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জগলুর পক্ষ থেকে চেকটি হস্তান্তর করেন লিওন শিকদার।

​জানা গেছে, অসুস্থ মাকছুদা বেগমের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী ইউনিয়নের ঘোনারহুলা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে দরিদ্রতার সাথে লড়াই করে আসছিলেন।

সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি খুলনা সদর হাসপাতালে ভর্তি হন। তার দরিদ্র পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা ও ওষুধের খরচ বহন করা অসম্ভব হয়ে পড়লে বিষয়টি লতিফ মাস্টার ফাউন্ডেশনের নজরে আসে। পরবর্তীতে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জগলুর নির্দেশনায় তাকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

​সহায়তা পেয়ে মাকছুদা বেগমের পরিবার লতিফ মাস্টার ফাউন্ডেশন ও এর সাথে জড়িত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবসেবামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


এই বিভাগের আরও খবর