শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

খুলনার কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার

মাসুম হাওলাদা: / ৪
আপডেট সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল।

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী মোঃ শাহরিয়ার ইসলাম রকি, পিতা- মৃত মোঃ শাহজাহান, মাতা-বেবি বেগম, ঠিকানা- ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন, খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করে। এসআরবি-৬ জানান,

সম্প্রতি খুলনার নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাংচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে এসেছে।

এছাড়া এই গ্রুপের বিরুদ্ধে খুলনা শহরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে। উল্লেখ্য মোঃ শাহারিয়ার ইসলাম রকি, খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই। গ্রেফতারকৃত রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ৩টি হত্যা মামলা ও ৪টি মাদক মামলাসহ মোট ৯টি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর