মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করেন:চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ”প্রতিপাদ্য নিয়ে সদর দপ্তর প্রাঙ্গণে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কর্তৃক একটি আমগাছের চারা রোপণের মধ্য দিয়ে মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “শুভ উদ্বোধন করেন। রবিবার, (৯ অগাস্ট) এসময়
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিচালক (বোর্ড), প্রধান প্রকৌশলী (সি: ও হা:) এবং সদস্য (প্র: ও উ:) (দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তা), প্রধান প্রকৌশলী (যা: ও ত:) এবং পরিচালক (প্রশাসন) (অ: দা:), হারবার মাস্টার, পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (মেরিন), প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান হাইড্রোগ্রাফার, প্রধান চিকিৎসা কর্মকর্তা, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ / সিবিএ’র এডহক কমিটির সদস্যবৃন্দ এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা,
বলেন- মোংলা বন্দরের সদর দপ্তর, প্রধান সড়ক ও রেললাইনের দুই পাশে, স্থায়ী বন্দর আবাসিক এলাকা এবং খুলনাস্থ আবাসিকসহ বিভিন্ন পয়েন্টে প্রায় ১০০০ (এক হাজার) ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর আগ্রণী ভূমিকা পালন করে যাবে।” তিনি আরও বলেন“বিগত বছর গুলোতে যে গাছগুলো রোপণ করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপণ করা হবে এসকল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ আমাদের সকলের।

এছাড়া, বৃক্ষ রোপণ কার্যক্রম সমাপ্তির পর তিনি মাসে মাসে চারাগাছগুলি সরেজমিনে পরিদর্শনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#