বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তাপ্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: / ৩০
আপডেট সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬




বেকারত্ত¡ দুর করনে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্্র্যাকের যুব-উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের শতভাগ সফলতা নিয়ে বাগেরহাটে সমাপনি সভা করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় ব্র্যাকের রিজিওনাল অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উদ্যোক্তা, মেন্টরসহ সরকারী দপ্তরের প্রতিনিধি, সংবাদ কর্মী ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কালেক্টরেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসা (ইউএনও) শাহনাজ পারভীন বিথী, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ। ব্র্যাক প্রধান অফিসের ম্যানেজার অপারেশনস জেরিন তাসনিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্র্যাকের জোনাল ম্যানেজার উৎপল বিশ^াস, জেলা সমন্বকারী এম ইদ্রিস আলম, প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, ইসলামাইল হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার সমর কুমার রায় ইসমাইল হোসেন প্রমুখ। সভায় বলা হয়, বাগেরহাটে এ প্রকল্পের আওতায় ১৫০ জন প্রশিক্ষন নিয়েছেন। এদের মধ্যে ১১৮ জন নতুন উদ্যোক্তা হিসাবে ব্যবসা শুরু করেছেন। আর এ উদ্যোক্তাদের ব্যবসার মাধ্যমে আরো ৩০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি হয়েছে।#


এই বিভাগের আরও খবর