শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে
উপজেলা সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার মানিক মিয়ার স্ত্রী রান্না ঘরে একটি সাপ দেখে চিৎকার করতে থাকেন।
তার চিৎকার শোনে বাড়ির অন্যান্যরা এগিয়ে আসলে ওই গৃহিণী সাপ রান্না ঘরে সাপ দেখার বিষয়টি জানালে বাড়ির সবার মাঝে সাপ আতংক ছড়িয়ে পড়ে।
পরে সাপটি উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে রান্না ঘরের লাকড়ির ভিতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি একটি কৃষি উপকারী সাপ। উদ্ধারের পর সাপটিকে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে


এই বিভাগের আরও খবর