বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

দৈনিক ফলাফলের ৩০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি  : / ৬
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬


ঢাকা থেকে প্রকাশিত  দৈনিক ফলাফল পত্রিকার গৌরবময় ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্যাপক আয়োজনের প্রস্তুতি এক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক, সিনিয়র সাংবাদিক শেখ মোস্তাফিজুর রহমান সম্মিলিত প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রাজধানীর হোটেল ৭১-এ এক বিশেষ প্রস্তুতি ও উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টায় রাজধানীর হোটেল ৭১-এ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। সভায় পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানকে সফল, সুশৃঙ্খল ও বর্ণাঢ্য করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে শেখ মোস্তাফিজুর রহমান বলেন, “আমি সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছি। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকতার মানোন্নয়ন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, দৈনিক ফলাফল দীর্ঘ তিন দশক ধরে পাঠকের আস্থা ও ভালোবাসা নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে। এই দীর্ঘ পথচলায় পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও ভালোবাসা পত্রিকাটিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, “৩০ বছর পূর্তি আমাদের জন্য আনন্দের পাশাপাশি দায়িত্বেরও বিষয়। আগামী দিনগুলোতে আরও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও গণমুখী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক ফলাফলকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “দেশের গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে সঠিক তথ্য, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরতে হবে। সাংবাদিকতার মানোন্নয়নে পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসংগতি, অনিয়ম ও মানুষের অধিকারবঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন। সভায় বক্তারা দৈনিক ফলাফল পত্রিকার ৩০ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিন দশক ধরে একটি সংবাদপত্রের ধারাবাহিক প্রকাশনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। আগামী দিনেও পত্রিকাটি আরও পাঠকবান্ধব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩১ অক্টোবর ২০২৬ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দৈনিক ফলাফল পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে একটি পূর্ণাঙ্গ উদযাপন কমিটি গঠনসহ বিভিন্ন উপকমিটি গঠন, অতিথি আমন্ত্রণ, প্রচার-প্রচারণা, সাংগঠনিক প্রস্তুতি এবং অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক ফলাফল পত্রিকার উপদেষ্টা মো. হারুনুর রশিদ দুলাল, উপদেষ্টা প্রফেসর এম. আর. খান, নির্বাহী সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, উপ-সম্পাদক শাহবাজ জামান, বিশেষ প্রতিনিধি মো. রায়হান, মো. নাঈমসহ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ উদযাপন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় শেখ মোস্তাফিজুর রহমান সম্মিলিত প্রেসক্লাব ফেডারেশনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাকে ফেডারেশনের মহাসচিব নির্বাচিত করায় তিনি সংগঠনের সকল নেতা ও সদস্যের প্রতি কৃতজ্ঞ। সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে তিনি ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দৈনিক ফলাফল পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানকে একটি স্মরণীয় ও বর্ণাঢ্য আয়োজনে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নেতৃবৃন্দ প্রধান অতিথির হাতে দৈনিক ফলাফল পত্রিকায় তুলে দেন।


এই বিভাগের আরও খবর