মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

গোপালগঞ্জে ১,৩৮০ পিচ ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মাসুম হাওলাদার: / ১৩
আপডেট সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা মাজরা এলাকায় অভিযান চালিয়ে ১,৩৮০ পিচ ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এসআরবি-৬ জানন,

এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানীর (ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ) একটি আভিযানিক দল মঙ্গলবার, (৩ নভেম্বর )রাতে

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা সাকিনস্থ মাজরা বাজার সরকারি মার্কেটে ইলিয়াস ডাক্তারের দোকানের সামনে মাজরা বাজার টু বিশ্বরোডগামী পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে । বি.এম নাইমুর রহমান (২৮) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ক) ১,৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, খ) ৭০০ গ্রাম গাঁজা, গ) মাদক বিক্রয়লব্ধ ১,৬৯,১৫০ টাকা এবং ঘ) মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর