মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সাতক্ষীরায় ১০০ বোতল উইনকেরেক্সসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মাসুম হাওলাদার: / ১৩
আপডেট সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।

মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত
অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি চৌকস আভিযানিক দল ৩ নভেম্বর ,মঙ্গলবার সকাল ৬:৪০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১০০ বোতল উইনকেরেক্স (Wincerex) সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন নুরুজ্জামান (৪৪), পিতা-আনোয়ার আলী, সাং-০৮নং ওয়ার্ড, তেতুলিয়া পূর্বপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা- সাতক্ষীরা এবং মোঃ জাহিদুল ইসলাম(৫১), পিতা-মৃত নাজির হোসেন, সাং-সুলতানশাহী উত্তর পাড়া, ২ নং ওয়ার্ড, থানা- গোপালগঞ্জ সদর, জেলাঃ গোপালগঞ্জ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মোঃ শাহজাহান, স্কোয়াড কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এসআরবি এর চলমান অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর