মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বাকপ্রতিবন্ধী অসহায়ের পাশে দাঁড়িয়েছেন মাংস বিক্রেতা মতিউর রহমান মতিন। তিনি প্রতিবন্ধী আব্দুল কাদিরকে স্বাবলম্বী হতে একটি নতুন ভ্যান-গাড়ি এবং ব্যবসার যাবতীয় মালামাল দিয়ে সহযোগিতা করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভানুগাছ রোডের বিসমিল্লাহ গোস্তের দোকানের মালিক মতিউর রহমান মতিন বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরের হাতে নতুন ভ্যান-গাড়ি ও ব্যবসার প্রয়োজনীয় মালামাল এবং নগদ অর্থ সহায়তা তোলে দেন। মাংস ব্যবসায়ী মতিন তার ব্যবসা শুরু থেকে প্রতি শুক্রবার গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ এবং মাংস বিতরণ করে আসছেন।
মতিনের এমন উদ্যোগকে অনেক প্রশংসনীয় বলে মন্তব্য করছেন।
শুধু বিত্তবান হলে নয়, ছোট ব্যবসা করেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। গরীব দুঃখী মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা করা সম্ভব। শুধু বড় মন-মানসিকতা প্রয়োজন। মাংস ব্যবসায়ী মতিনের এই উদ্যোগ বিষয়টি সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করছেন অনেকে।
প্রত্যাককে নিজেদের ক্ষমতা অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা করলে অসহায় মানুষ এবং দেশের কল্যাণ হবে বলে জানান মতিউর রহমান মতিন।#