শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ জাল জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি: / ১১
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ও রিল জাল জব্দ করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের বিভিন্ন বিলে অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

এসময় হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহাল থেকে ১০০টি রিং প্রায় এক হাজার মিটার জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য ৩ লক্ষ টাকা।
২০টি মশারী জাল ৪ হাজার মিটার জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা।

পরে জব্দকৃত অবৈধ জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জলমহালে অবৈধভাবে স্থাপিত নেটের বাঁধ উচ্ছেদ করা হয়। অভিযানে সহযোগিতা করেছেন শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম।


এই বিভাগের আরও খবর