শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

রামপালে ক্যাশলেস বাংলাদেশ স¤প্রসারণে সচেতন তামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিদি: / ১৫
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬


বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে ডিজিটাল লেনদেন ব্যবস্থার অগ্রগতি ও এক দেশ এক কিউআর লেনদেন বাস্তবায়নের লক্ষ্যে ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম স¤প্রসারণ সংক্রান্ত সচেতনতামূলক ক্যা¤েপইন ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে অগ্রণী ব্যাংক পিএলসি (ভাগাশাখা, গিলাতলা শাখা, চুলকাটি শাখা, মোংলা পোর্ট শাখা)-এর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয় ও রামপাল উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়ের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অভিজিৎ চক্রবর্তী ও বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক নাফিউল করিম । সভায় বক্তারা নিরাপদ, স্মার্ট ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার নানাদিক তুলে ধরেন। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে এবং দ্রæত ও সহজে কেনাকাটা ও লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর ব্যবহারের গুরুত্ব স¤পর্কে উপস্থিত সবাইকে অবহিত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।#az


এই বিভাগের আরও খবর