সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

মাসুম হাওলাদার: / ৩৫
আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬


সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় ( ১৫ নভেম্বর ০ সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংসসহ ৮ টি পা, ২ টি মাথা এবং ২ টি হরিণের চামড়া জব্দ করা হয়।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর