সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ফকিরহাট রাস্তায় প্রাইভেটকার চাপায প্রাণ গেল পথচারীর

বাগেরহাট প্রতিনিধি। / ২৯ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২৬



বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ^রোডে প্রাইভেট কার চাপায় মো. তৈয়ব আলী শেখ (৫৫) নামের একজন পথচারী নিহত হয়েছেন। রবিবার দুপুরে খুলনা-ঢাকা মহাসড়কের পালেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনমুজুর তৈয়ব আলী শেখ বাড়ি থেকে বের হয়ে পালের হাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনাগামী দ্রæতগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার সময় প্রাইভেট কার নিয়ন্ত্রণ রাখতে না পেরে তৈয়ব আলীকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#az


এই বিভাগের আরও খবর