শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

বাগেরহাটে মটরসাইকেল ও মাহিন্দ্রা মুখোমুখী সংঘর্ষে প্রান গেল মটরসাইকেল চালকের

বাগেরহাট প্রতিনিধি: / ৪৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬



বাগেরহাট সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় মটরসাইকেল ও মাহিন্দ্রা গাড়ীর মুখোমুখী সংঘর্ষে প্রান গেল শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামের এক কিশোরের। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাগেরহাট-ফকিরহাট পুরাতন সড়কের উক্ত স্থানে এ ঘটনা ঘটে। নিহত তানজিম ইসলাম রাজ সদর উপজেলার সুন্দরঘোণা এলাকার সুলতান শেখের ছেলে। সুলতান শেখ বর্তমানে হজ¦ব্রত পালনে মক্কায় অবস্থান করছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, তানজিম ইসলাম রাজ বে-পরোয়া মটরসাইকেল চালিয়ে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন এ সময় বিপরিত দিক থেকে বে-পরোয়াভাবে আসা যাত্রীবাহী একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হলে মটরসাইলেসহ রাজ সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় মাহেন্দ্র চালক তার মাহেন্দ্র নিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করলেও মটরসাইকেল আরোহী তানজিম রাজ ঘটনাস্থলে মারা যায়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সালেহীন আরেফিন জানান. খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করাসহ মৃতদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। আর বাকী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন।#az


এই বিভাগের আরও খবর