শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন

বাগেরহাট প্রতিনিধি: / ৪৩ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় বাগেরহাট দড়াটানা সেতু টোল প্লাজা সংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল মাদকের ভয়াবহতা তুলে ধরা এবং সাধারণ মানুষকে সচেতন করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সার্জেন্ট (অব.) মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই সংকট থেকে বেরিয়ে আসতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

আলোচনায় বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মো. আল মামুন শেখ। তিনি মাদকবিরোধী আন্দোলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সার্জেন্ট (অব.) মো. নজরুল সরদার এবং সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মো. শাহিন মোল্লা। বক্তারা মাদকের কুফল, তরুণ সমাজের ওপর এর প্রভাব এবং সচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার বিপুল সংখ্যক প্রবীণ অবসরপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।##


এই বিভাগের আরও খবর