মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

৯ ফুট লম্বা ২০ কেজি ওজনের অজগর সাপ বাগেরহাটে জালে আটকা

বাগেরহাট প্রতিনিধি: / ৩৩ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬


               
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়  পাশর্^বর্ত্তি সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা বিশাল একটি অজগর সাপ জালে আটকা পড়ার পর উদ্ধার করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের মজিবর রহমান হাওলাদার সোমবার সকালে খালে পেতে রাখা বুছনা জাল তুলতে গিয়ে আটকে পড়া অজগরটি দেখতে পান। পরে খবর পেয়ে রাসেল কবিরাজ নামের এক ব্যক্তি অজগরটি নিরাপদে উদ্ধার করেন। ৯ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের অজগরটি এদিন বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালি টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কসি চালিতাবুনিয়া গ্রামের মজিবর রহমান হাওলাদার মাছ ধরার জন্য খালে বুছনা জাল পেতে রাখেন। সোমবার সকালে তিনি বুছনা জাল তুলতে গিয়ে জালে আটকে থাকা বিশাল একটি অজগর সাপ দেখতে পান। পরে রাসেল কবিরাজ নামের এক ব্যক্তি অজগরটি নিরাপদে উদ্ধার করেন। তিনি অজগরটি উপজেলা সদরে নিয়ে স্থানীয়দের দেখার ব্যবস্থা করেন। খবর পেয়ে সুন্দরবনের গুলিশাখালি টহল ফাঁড়ির বনরক্ষীরা অজগরটি রাসেল কবিরাজের কাছ থেকে উদ্ধার করে। বিকেলে অজগরটি সুন্দরবনে গুলিশাখালি টহল ফাঁড়ি এলাকার বনে অবমুক্ত করা হয়। #az


এই বিভাগের আরও খবর