বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

তরুণ ছাত্র জনতা বুকের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে:হাসনাত আব্দুল্লাহ

বাগেনহাট প্রতিনিধি: / ৪১
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন। নতুন এ বাংলাদেশে ফ্যাসিবাদের কোন স্থান হবেনা। এ দেশের তরুণ ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।’ মঙ্গলবার বিকেল ৪টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ও সন্ধ্যা ৭টায় ফকিরহাট ডাকবাংলা চত্বরে উপজেলা এনসিপি আয়েজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।,হাসনাত আব্দুল্লাহ এমপি,
তিনি আরো বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। দেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই। আমরা তরুণ আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে এনসিপি’র ৬ জন এমপি আপনাদের কথা তুলে ধরছে। আগামীতে আপাদের সাথে নিয়ে ১৬০ জন সংসদ সদস্য নির্বাচিত হতে চাই।”চিতলমারীর পথসভায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার প্রধান সন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলনা মশিউর রহমান খান, জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি ও এনসিপি দক্ষণ অঞ্চলের মূখ্য সংগঠক এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহামুদা আলম মিতু,এনসিপির যুগ্ম-আহবায়ক সারোয়ার তুষার, জুনায়েদ আহম্মেদ রাফি, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্র শক্তির আহবায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহবায়ক মোর্শেদ আনোয়ার সোহেল ও যুগ্ম-আহবায়ক লাবিব আহম্মেদ।”বক্তারা বলেন, ‘জান দেব, কিন্ত জুলাই দেব না। বাংলাদেশের মাটিতে শেখ পরিবারের রাজনীতি শেষ।’ পথসভা শেষে জাতীয় নাগরিক পর্টির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে জুলাই পদযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।”এদিকে সন্ধ্যা ৭টায় ফকিহাট ডাকবাংলা চত্ত¡রে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক আলী হাসান জুনায়েত, কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য মহিউদ্দিন রনি, এনসিপির বাগেরহাট জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, সদস্য সচিব লাবিব আহম্মেদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মোঃ মিজানুর রহমান। পথসভায় ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাগেরহাট জেলা এনসিপির সদস্য সচিব লাবিব আহম্মেদকে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় এনসিপির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।”হাসনাত আব্দুল্লাহ বলেন দেশের মানুষের প্রত্যাশা পুরনের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের অধিকার নিশ্চিত করবে হবে। তিনি বলেন, চারা গাছকে রোপণ করার পরে তার যতœ নিতে হয়, তাহলে গাছ বড় হলে ফল পাওয়া যায়। তেমনি এনসিপির জন্ম হয়েছে দেড় বছর। আমাদের সহযোগিতা করলে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখাসহ সকল দুর্নীতি দূর করবো। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি সকলের সমর্থন কামনা করেন।#sm


এই বিভাগের আরও খবর