শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বর্তমান সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই:স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ২১
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বিগত সরকারের সীমাহীন অনিয়মে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল,বর্তমান সরকার
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের সময়ে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসা সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন  সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমরা মানুষের ভোটে নির্বাচিত। আমাদের একটা দায়বদ্ধতা জনগণের প্রতি আছে। দেশের  মানুষগুলো সার্বিক দায়িত্ব আমাদের  ওপর। অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই।’

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করেছি। কিছুদিনের মধ্যেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যার টেন্ডার প্রক্রিয়ায় কার্যক্রম শুরু হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন,জেলা পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার,মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ,
 মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#az


এই বিভাগের আরও খবর