মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৪৫
আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা (পাকু) মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক মাছ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ (অপু) এবং কোটালীপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।”
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার শর্তে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, পিরানহার সব প্রজাতির মাছ চাষ, পরিবহন ও বাজারজাতকরণ আইনত নিষিদ্ধ।” এ মাছ জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় সরকার এর উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করেছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#BL


এই বিভাগের আরও খবর