বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পৃষ্ট হয়েমৎস্যঘের মালিক নিহত

বাগেরহাট প্রতিনিধি: / ২৪
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬



বাগেরহাটের ফকিরহাট উপজেলার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহমান সরদার (৪৮) নামের একজন মৎস্যঘের মালিক নিহত হয়েছে। উপজেলার আড়ুয়াডাঙ্গা এলাকায় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমান সরদার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আ. রাজ্জাক সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের পর রহমান সরদার নিজ ঘেরে মাছের খাবার দেওয়ার পর বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রেহেনা আক্তার বলেন, হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যুর ঘটনায় মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#az


এই বিভাগের আরও খবর