বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বাগেরহাটে দুই হাজারমিটার অবৈধ জাল ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি । / ২১
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬



বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী এলাকায় মধুমতি নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। নদীর জীববৈচিত্র রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের এই অভিযানে প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি নিয়ম অমান্য করায় দুই জেলে কে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদী থেকে ৪০টি চায়না জাল ও ৪টি বেহুন্দি জালসহ মোট প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। অভিযান শেষে জনসমক্ষে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন উপস্থিত থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ প্রশাসন ও মৎস্য দপ্তরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন বলেন নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য প্রজাতির প্রজনন নিরাপদ রাখতে এবং যে কোনো ধরনের অবৈধ মৎস্য আহরণ চিরতরে বন্ধ করতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#az


এই বিভাগের আরও খবর