মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

বাগেরহাট প্রতিনিধি:  / ৮৩
আপডেট সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং চলমান বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন সদস্যরা। ভবিষ্যতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা, পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সবশেষে উপস্থিত সদস্যরা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ, আধুনিক ও জনসম্পৃক্ত একটি সংগঠন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর