শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন এর যাত্রা শুরু

মাসুম হাওলাদার: / ১৩০
আপডেট সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বাগেরহটে জেলার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে বিশেষায়িত ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ক্যাফেটেরিয়ায় দেশ-বিদেশে কর্মরত বাগেরহাটের চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী, সমাজসেবক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং গুণীজন সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এভার কেয়ার হাসপাতালের সিনিয়র প্রফেসর ডা. এস এম আবু জাফর।

উপস্থাপনায় ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সাবেক সচিব ও অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. রফিকুস সালেহীন।উপস্থাপন করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান , আমেরিকা প্রবাসী সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু

সভায় উপস্থিত ছিলেন-বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, সাবেক অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সাবেক বিচারক ইখতিয়ার ইসলাম মল্লিক শেখ জালাল উদ্দীন, ডা. শেখ আবুল ফাত্তাহ প্রমুখ।”

আলোচনায় সভায় বক্তারা বলেন, বাগেরহাট জেলার অনেক মানুষ এখনো বিশেষায়িত চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এসব সেবা সহজলভ্য করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।

এ লক্ষ্যেই চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে ফাউন্ডেশনটি কাজ করবে।
বলে তাঁরা জানান, ফাউন্ডেশনের মাধ্যমে পর্যায়ক্রমে বিনা মূল্যে ও স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, মেডিকেল ক্যাম্প এবং অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন জন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সভা শেষে উপস্থিত সবাই বাগেরহাটের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।#


এই বিভাগের আরও খবর