বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে মোংলা উপজেলা প্রশাসনের সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি: / ৪৬
আপডেট সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে দিন ব্যাপি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে সব ধরনের অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা জোগায়।

নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দিয়ে একটি মানবিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।”উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নিজ নিজ বক্তব্যে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোংলা উপজেলা আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, নায়েবে আমীর অধ্যাপক কোহিনুর সরদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা উপজেলা সভাপতি মো. আব্দুল মান্নান হাওলাদার, মোংলা পোর্ট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোংলা উপজেলা সভাপতি মাজেদ মৃধা এবং জেলা যুগ্ম সম্পাদক মো. আবু হাসান সহ অন্যান্যরা। সভায় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ নুর আলম শেখ।”আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।#sm


এই বিভাগের আরও খবর