শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

লতিফ মাস্টার ফাউন্ডেশনসহ প্রশিক্ষণ প্রতিষ্ঠান কার্যক্রম পরিদর্শন:বি এমই টি-এর পরিচালক সালাউদ্দিন

মাসুম হাওলাদার: / ৭৭
আপডেট সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বাগেরহাট লতিফ মাস্টার ফাউন্ডেশনসহঅধীনস্থ বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান কার্যক্রম পরিদর্শন করেছেন: বি এমই টি-এর পরিচালক  সালাউদ্দিন

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহত্তর খুলনা বিভাগের বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার(৭ অগাস্ট) বি এমই টি-এর পরিচালক  সালাউদ্দিন বাগেরহাট জেলার  লতিফ মাস্টার ফাউন্ডেশন এবং এর অধীনস্থ বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ অন্যান্য সকল  কার্যক্রম পরিদর্শন করেছেন।
 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু বলেন, তাঁর এই মূল্যবান সফরের জন্য লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ,তিনি আরো বলেন

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই পরিদর্শনের মাধ্যমে বাগেরহাটে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে সরকারিভাবে বাগেরহাটবাসির জন্য একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, (Technical Training Center – TTC) প্রতিষ্ঠাসহ দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।


দক্ষতাই আগামীর শক্তি। দক্ষ যুবসমাজই হতে পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি। বাগেরহাটেও সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আজকের এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
  বি  এম ই টি-এর পরিচালক   সালাউদ্দিন, দিকনির্দেশনা বাগেরহাটের কারিগরি শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টে নতুন গতি সঞ্চার করুক।


এই বিভাগের আরও খবর