বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: / ২৬
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের বড় দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। এলাকাবাসীর বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, বুধবার সকালে বৈরি আবহাওয়ার মধ্যে দুইভাই বিধান বাছাড় ও মানিক বাছাড় ধানের ক্ষেতের আগাছা পরিস্কারের কাজ করছিলেন। মুষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হয়। ওই বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অন্য কৃষকরা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। এ খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনী প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#az


এই বিভাগের আরও খবর