শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সাতক্ষীরা গুলিসহ ১জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নিজস্ব প্রতিবেদক: / ৩৪
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা জেলার সদরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প।

মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) ভোর ৫টা৩০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ৩ (তিন) টি অস্ত্র যাহার মধ্যে ০১ (এক) টি বিদেশি পিস্তল ও ০২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন ১। মোঃ আরিফুল ইসলাম (৩১), পিতা- মোঃ জয়নাল সরদার, সাং-চৌবাড়ীয়া, থানাঃ সাতক্ষীরা সদর, জেলাঃ সাতক্ষীরা।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলিসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর