শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ঝিনাইদহে ১৯৮ বোতল উইনকেরেক্সসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক: / ৫০
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১৯৮ বোতল উইনকেরেক্সসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর), সকাল ৯টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে নীল রংয়ের ইজিবাইকে করে পরিবহনের সময় অবৈধ মাদকদ্রব্য ১৯৮ বোতল উইনকেরেক্সসহ দুইজন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ ইসানুর (৪৫), পিতা: মৃত শক্কুর আলী, মোঃ ইনতাদুল ইসলাম (৪৬), পিতা- নেবুর আলী উভয় সাং: কৃষ্ণপুর, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।
গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামীসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর