শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে:ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

মাসুম হাওলাদার: / ৪২
আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব;বাগেরহাটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এনডিসি সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পেশাগত উন্নয়ন এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের স্কিল আইটি মিলনায়তনে বাগেরহাট বেশরগাতি সাইন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (BESTI)-এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এনডিসি সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF), অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও বাস্তবমুখী দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি ও সময়োপযোগী প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পেশাগত জীবনে উন্নতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।##


এই বিভাগের আরও খবর