সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

বাগেরহাটে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ সংরক্ষণপাত্র বিতরণ

মাসুম হাওলাদার: / ৯৭
আপডেট সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর)উপজেলার বিভিন্ন এলাকায় ১০০ জন কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করেন। উক্ত বীজ সংরক্ষণ পাত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.মোঃ ফরিদুল ইসলাম বাবলু বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মো. কামরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনা,
মো. মোতাহার হোসেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণর অধিদপ্ত উপ-পরিচালক,ড. মো মহসীন হাওলাদার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, খুলনা। তন্ময় দত্ত উপজেলা কৃষি কর্মকর্তা,বাগেরহাট সদর। কর্মসূচির আওতায় কৃষকদের হাতে তুলে দেওয়া হয় আধুনিক ও টেকসই বীজ সংরক্ষণ পাত্র। এর ফলে কৃষকরা নিরাপদ ও বিজ্ঞানসম্মত উপায়ে বীজ সংরক্ষণ করতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে মাঠ পর্যায়ে বীজ ব্যবস্থাপনা আরও কার্যকর ও শক্তিশালী হবে।

প্রধান অতিথি সাবেক সচিব ড.মোঃ ফরিদুল ইসলাম বাবলু বলেন উচ্চফলনশীল ধানের জাতের বীজ উন্নত ও টেকসইভাবে সংরক্ষণ এবং সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত বীজ সংরক্ষণ ব্যবস্থা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।bL


এই বিভাগের আরও খবর