বাগেরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বাগেরহাট সদর উপজেলায় তিন মাসব্যাপী সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,ডেঙ্গু জ্বরের প্রদুর্ভাব বেড়ে যাওয়ায় সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে ,রবিবার (১৩ সেপ্টেম্বর) বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ শাহনাজ পারভীন বিথী।
এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কমিউনিটি ওয়ার্কের অংশ হিসেবে সপ্তাহে অন্তত একদিন প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
(ইউএনও) শাহনাজ পারভীন বিথী বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। এ সময় সকলকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।##