বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিল্প-সংস্কৃতি চর্চা করলে মানুষের মননশীলতা বিকশিত হয়:সাবেক সচিব বাবলু

মাসুম হাওলাদার : / ১৫৭
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাট শিল্প-সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী অক্টোবরে

বাগেরহাট শিল্প-সাংস্কৃতিক সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের ধরন নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা।”

সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সিনিয়র সচিব ড. ফরিদুল ইসলাম বাবলুবলেন ,শিল্প-সংস্কৃতি চর্চা করলে মানুষের মননশীলতা বিকশিত হয় এবং সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে ওঠে,মানুষকে একত্রিত করে এবং সামাজিক বন্ধন দৃঢ় করে,সহনশীলতা ও মানবিক গুণাবলী তৈরি হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাগেরহাট শহরের বাসাবাটি সাহাপাড়ায় লতিফ মাস্টার ফাউন্ডেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সিনিয়র সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু। তাঁর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিষয়ে উপস্থিত সদস্যরা ঐকমত্য পোষণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ফারুকুজ্জামান বাপ্পি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হরপ্রসাদ হালদার মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান, লহর আলী গাজী, শেখ নজরুল ইসলাম রনু, বি. এম. শামসুজোহা, নজরুল ইসলাম কাজী, মো. বোরহান উদ্দিন, শামসুল হাদি, মো. ফারুক হোসেন এবং কোষাধ্যক্ষ বেগ শামিম হাসান।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, আয়োজনের ধরন এবং অনুষ্ঠান সফল করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, শিল্প ও সংস্কৃতি মানুষের মনন গঠনের পাশাপাশি সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাগেরহাটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলতে সংগঠনটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।”

ড. ফরিদুল ইসলাম বাবলু বলেন, বাগেরহাটের শিল্প-সংস্কৃতির বিকাশে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উপলক্ষ হিসেবে পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, বাগেরহাট শিল্প-সাংস্কৃতিক সংস্থা প্রতিষ্ঠার পর থেকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে আসছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


এই বিভাগের আরও খবর