বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

যশোরের ৮ জন অনলাইন বেটিং ওয়েবসাইট ব্যবহারকারী (জুয়াড়ি) গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক: / ৪৩
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন ডালমিল আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০৮ জন অনলাইন বেটিং ওয়েবসাইট ব্যবহারকারী (জুয়াড়ি) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্প

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, বিভিন্ন অবৈধ মালামাল জব্দ, অস্ত্রধারী সন্ত্রাসী, জুয়াড়ি ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন ডালমিল আদর্শপাড়া চোরমারা দিঘির দক্ষিণপাড়া জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন এর বায়তুশ্-শেফা নামক ৫ম তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ল্যাপটপ ও মোবাইল ব্যবহার করে অনলাইন জুয়ার এ্যাপস এর মাধ্যম অনলাইন জুয়া খেলারত অবস্থায় আসামী মোঃ ফয়সাল (২২), পিতা- মোঃ সালাম সরদার, মোঃ শাহিন আলম (২৪), পিতা- মৃত আব্দুর রহিম গাজী, সর্ব সাং- শিবপুর, মোঃ মিলন (২৫), পিতা- ইউসুফ আলী, সাং- মরাগাছা, মোঃ শরিফুল আসলাম (২৩), পিতা- মোঃ হোসেন গাজী, সাং- শিবপুর, মোঃ নাজমুল হোসেন (২২), পিতা- আবেদার রহমান, সাং- মলেঙ্গা, মোঃ শরিফুল আসলাম (২৩), পিতা- মোঃ হোসেন গাজী, সাং- শিবপুর, থানা- কালীগঞ্জ, মোঃ বাপ্পি হোসেন (২১), পিতা- মোঃ বিল্লাল গাজী, সাং- পরানপুর এবং মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- মিন্দিনগর, উভয় থানা- শ্যামনগর, সর্ব জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে।

র‍্যাব-৬ জানায় আসামিগণ একটি ল্যাপটপ এবং ০৯ টি এন্ড্রয়েড ফোনের মাধ্যমে অনলাইনে অবৈধভাবে অনলাইন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংক একাউন্ট ব্যবহার করে দেশে এবং বিদেশে অবৈধ আর্থিক লেনদেন করে আসছে। এছাড়াও আসামিগণের নিকট হইতে ৮৬০ টি বিভিন্ন রংয়ের স্ক্র্যাচ কার্ড উদ্ধার করা হয়।


পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে যশোর কোতোয়ালী থানায় মামলার রুজু করতঃ হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর