বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন

বাগেরহাট প্রতিনিধি: / ৯৬
আপডেট সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬


বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডার থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১৪ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ শাহনাজ পারভীন বিথী।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনিসুর রহমান, প্যানেল চেয়ারম্যান কবির হোসেনসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের এমন মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।##


এই বিভাগের আরও খবর