বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে, দশটি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসকদেরকে নিয়ে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাগেরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ শাহনাজ পারভীন বিথীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শাহনাজ পারভীন বিথী
বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনা হয়রানিতে, অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দেওয়া। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিষ্পত্তিকৃত মামলার নথি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হবে। গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারণা জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথী।
এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ, উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আকন লিটন, বেমোরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আবুল কালাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন বকুল, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন, উপস্থিত ছিলেন , অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুল হক সরদার, উপজেলা সমন্বয়কারী বাগেরহাট সদর। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রতিনিধি ##
